← Back to catalogue

Sadhu Kalachander Kando Karkhana
Shyamal Gangopadhyay
কালাচাঁদ, ফেল করা ছেলেটি—হঠাৎই মেদিনীপুরাণের গল্পকার হয়ে ওঠে; ট্রেনযাত্রায় জীবন্ত হয়ে ওঠে শতবর্ষ আগের ইতিহাস ও চরিত্ররা।
Illustrator(s)Sayan Guha
LanguageBengali
FormatPaperback
Pages48
Description
সাধু কালাচাঁদ মানে সেই ছেলেটি যে পাশ করতে না পেরে বারে বারে স্কুল বদলায়। যার বাঁ হাঁটুর মালাই-চাকিতে পার্মানেন্ট প্যাঁচড়া। ঢলঢলে প্যান্ট নেমে আসে কোমরের নিচে। বন্ধুর পায়রা সরিয়ে ফিষ্টি করে কালাচাঁদ। হুবহু নকল করে মাস্টারমশাইদের সই। তার তৈরি সলিউশনে উঠে যায় রেজাল্টের নম্বর। এই কালাচাঁদই মেদিনীপুরাণ-এর কাহিনী বলে। জঙ্গল নাইনের ট্রেনে হঠাৎই ফুটে ওঠে প্রায় সোয়াশো বছর আগের পৃথিবী। সেখানে মহারানীর পুলিশ নানাসাহেবকে খুঁজতে খুঁজতে এসে হাজির হয়। যাত্রীরা বসে বসে গিরীশ ঘোষ, দেবেন্দ্ৰনাথ ঠাকুর, শিশিরকুমার ঘোষেদের কথা বলে চলে।




