← Back to catalogue

Hoi Hoi Galpo
Swati Bhattacharya
মেঘেরা পাহাড়ের কাছে, ভোমরা ফুলের কাছে, ছোটরা বড়দের কাছে, কী বলে রোজ রোজ? বলে, গল্প বলো, গল্প বলো।
Illustrator(s)Sarbani Dasgupta
LanguageBengali
FormatHardback
Pages86
Description
মেঘেরা পাহাড়ের কাছে, ভোমরা ফুলের কাছে, ছোটরা বড়দের কাছে, কী বলে রোজ রোজ? বলে, গল্প বলো, গল্প বলো। দুঃখের নোনা সাগর থেকে, সুখের মিঠে পুকুর থেকে, কত কথার বাষ্প একটু একটু করে জমাট বাঁধে কারো কারো মনে। যেই দেখে খাড়া-খাড়া কান, গোল-গোল চোখ, অমনি সে সব কথা গল্প হয়ে ঝরে পড়ে। কিন্তুতের অপমানের শোধ নিতে ভূতো দারোগাকে কেমন করে জব্দ করল অদ্ভুত, ছোট্ট দুই বোন হাবি আর জাবি মিলে কী করে হারিয়ে দিল হুলের দলকে, ঢিপ কবিরাজ আর ছিপ কবিরাজকে কেন ফাটকে পুরল রাজা, তার খোঁজ মিলবে পাতায় পাতায়। ভূত-চোর-বাঘ, হাসি-কান্না-ভয়, সব নিয়ে জমজমাট এই গল্প-বই।




