Antonym Global Publishing
Volver al catálogo
Shunyer Udyan

Shunyer Udyan

Shirsendu Mukhopadhyay

পোলিও-আগ্রাসনে শুকিয়ে যাওয়া হাত ও পা নিয়ে নিতান্তই ভালমানুষ গৌরহরি ভাগ্যের ফেরে হয়ে গেল শহর কলকাতার ট্যাক্সি-ড্রাইভার।

LanguageBengali
FormatHardback
Pages176
ISBN9789349207967

Descripción

পোলিও-আগ্রাসনে শুকিয়ে যাওয়া হাত ও পা নিয়ে নিতান্তই ভালমানুষ গৌরহরি ভাগ্যের ফেরে হয়ে গেল শহর কলকাতার ট্যাক্সি-ড্রাইভার। অথচ অবস্থাপন্ন ব্যবসায়ী-পরিবারের সন্তান হিসেবে কতকিছু হওয়ার কথা ছিল তার। ট্যাক্সি চালাতে-চালাতে আর বিচিত্র সব সওয়ারীদের জীবনের আনাচ-কানাচে উঁকি দিতে দিতে তার জীবনের স্বপ্ন মাঝেমধ্যেই বাস্তবতার ডানায় ভর দিয়ে উড়ে যায় এক বহুবর্ণিল মায়াবাস্তবের দিকে। সেখানে তার সঙ্গী হয় এক অদ্ভুত জাহাজী মানুষ যে তার হারানো প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছে- সেই প্রেমিকা তাকে জ্যোৎস্নাস্নাত উদ্যানে আকণ্ঠ জ্যোৎস্না খাইয়েছিল! শুরু হয় এক আশ্চর্য অভিযান, যে অভিযাত্রায় রাতের মহানগরের বুকে নেমে আসে পরিরা দরজা খুলে যায় অন্য-রিয়ালিটির। মায়াবী কলমে লেখা এই ঘোরলাগা আখ্যানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় মুছে দিয়েছেন চেনা-অচেনা পৃথিবীর ভেদরেখা- দিন আর রাত্রির ফারাক কুয়াশা ও রোদ্দুরের মধ্যবর্তী ধূসরতাকে। জাদুজগতের কুহক ঝিকিয়ে উঠেছে চারপাশের চিরাচরিত ধুলোমাটিকাঁকরের দর্পণে। বেঁচে থাকার এক আলাদা ডাইমেনশন খোদিত হয়ে রয়েছে অনন্য এই উপন্যাসের প্রতি পৃষ্ঠায়।