Antonym Global Publishing
Zurück zum Katalog
Call Me Laika

Call Me Laika

Mojaffor Hossain

আলেক অনুভব করে সে এ পৃথিবীর কেউ না — লাইকার মতো কোনো এক্সপেরিমেন্টের অংশ। একাকিত্ব ও বিচ্ছিন্নতার এক মর্মস্পর্শী আখ্যান।

LanguageBengali
FormatHardback
Pages189
ISBN9789349207721

Beschreibung

“লেখকএই উপন্যাসে একটা স্পিরিচুয়াল জার্নি সম্পন্ন করেছেন। মোজাফ্ফর তার আগের সব কাজকেইছাড়িয়ে গেছেন এই জার্নির ভেতর দিয়ে। এই উপন্যাস সময়কে অতিক্রম করবে। সব উপন্যাসসেটা করে না, ভালো উপন্যাস হলেও সব সময় করে না। এটা করবে কারণ এখানে বর্ণনার যে ধরনসেটা গল্পের তো নয়ই, এমনকি সাধারণ ফিকশন যে লেখা হয়, তেমনও না। এই উপন্যাসে যে চরিত্রগুলোআছে, প্রতিটি চরিত্রই, সে যত ছোটো ভূমিকাতেই থাকুক না কেন, প্রটাগনিস্ট হয়ে ওঠে। প্রত্যেকেরজন্য মমতা জাগে, মন খারাপ হয়। কী একটা অভিশপ্ত জীবন তাদের! শুধু মানুষ না, প্রকৃতিরসকল প্রাণই যেন একটা অভিশাপের পরম্পরা। তারপরও এই উপন্যাস ভালোবাসার কথা বলে, মমতাজাগায়। বর্ণনার মধ্যে যে মুনসিয়ানা এবং ভাষার যে আভিজাত্য সেটা একটা মহাকাব্যিক অনুভূতিদেয়। এই উপন্যাসে স্পেসডগ লাইকার প্রসঙ্গটা এনে ভালো হয়েছে। সমষ্টি বাজাতিগত স্মৃতির কথা এসেছে। জীবনকে যে কতরকমভাবে দেখা যায়, কতরকমভাবে ব্যাখ্যা করাযায়, তার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করলো এই উপন্যাস। আখ্যান এখানে প্রধান নয়, চিন্তাএবং দর্শনই প্রধান। সেটা এমন এক গতিশীল-প্রাঞ্জল-ঋজু-স্মার্ট-অনিন্দ্যসুন্দর গদ্যেসেসব বর্ণনা করেছেন লেখক, যে মুগ্ধ না হয়ে পারা যায় না। মোটের উপর এই উপন্যাস শুধু একজন মানুষের সেক্সুয়াল আইডেন্টিটির বিষয়না, আইডেন্টিটি এজ এ হোল। এই কারণে বইটা শেষ করে শেষ পাতায় আমি লিখে রেখেছি: The writer has completed a wonderfulspiritual journey through this novel and discovered that every life is acontinuation of an unavoidable curse.” আহমাদ মোস্তফা কামাল কথাসাহিত্যিক ও সাহিত্য-সমালোচক