
Ratna Bharali Talukder
বড় নদীর দু’পারের সত্তা-সংগ্রাম, পাহাড়-সমতল ও অস্থির ভূ-রাজনীতির প্রেক্ষাপটে দেশ ও মানুষকে ভালোবাসার অনন্য কথকতা এই উপন্যাস।
বড় নদীর দু’পারে বিংশ শতকের সত্তর দশক থেকে শুরু হওয়া পরিচিতি সত্তার সংগ্রামের বিভিন্ন স্রোত এবং অন্তঃস্রোত, প্রয়াস এবং পরীক্ষা, শক্তি এবং সীমাবদ্ধতার আশ্চর্য যাত্রাপথের একটি বিশেষ সময়ের কথকতা এই উপন্যাস। এই সংগ্রামের ধারা শুধু কি বড় নদীর দু’পারে সীমাবদ্ধ ছিল! আলাদা বা বিচ্ছিন্ন ছিল বুঝি পাহাড়-সমতল, নদী-ঝরনা, কুয়াশা আর শিরশিরে বাতাসে নিথর করে দেওয়া একটি ভৌগোলিক খণ্ড, সেই ভূ-খণ্ডের চারদিকে সমসাময়িক অস্থির ভূ-রাজনৈতিক বাগধারায় দেশ এবং মানুষকে ভালবাসার কথায় অনন্য হয়ে উঠল কি এই উপন্যাস?