Antonym Global Publishing
ক্যাটালগে ফিরে যান
Tyakto Topobon

Tyakto Topobon

Shinie Antony

লিলিথের কণ্ঠে শাইনি অ্যান্টনির বিপ্রতীপ বাইবেলপাঠ—আদম-ইভের বাইরে নারীবাদী পুনর্কথন, মিথ, বিদ্রোহ ও সম্ভাবনার নতুন মানচিত্র।

Translator(s)Satabdi Das
LanguageBengali
FormatHardback
Pages140
ISBN9789349207875

বিবরণ

আব্রাহামিক ধারায় আদম যদি হয় আদি পিতা, ইভ যদি হয় নরকের দ্বার, আপেল যদি হয় নিষিদ্ধ ফল আর জ্ঞানানুসন্ধান যদি হয় বেয়াদপি, তাহলে এই মানচিত্রে লিলিথ কে? কী তার পরিচয়? কী তার গুরুত্ব? ইহুদী লোককথায় সে এক হতচ্ছাড়ি, আদমের প্রথম স্ত্রী। তার উল্লেখ আছে ‘অ্যালফাবেট অফ বেন সিরা’-তে। সে ঈশ্বরের অবাধ্য, তাই মৃতবৎস্যা। সে বহুরূপিণী, রাতের দানবী। আধুনিক মননে বাধ্য আদম আর নতজানু ইভের থেকে লিলিথ অনেক বেশি সম্ভাবনার আকর হয়ে ওঠে। সেই লিলিথের মুখে যখন ভাষা দেন শাইনি অ্যান্টনি, তখন তা অবধারিত ভাবে বাইবেলের এক বিপ্রতীপ পাঠ হয়ে ওঠে। হয়ে ওঠে নারীবাদী উলটপুরাণ।